![]() আরও ৫ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ বৃহস্পতিবার12 Sep 2012 11:09:40 PM Wednesday BdST
শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট ঢাকা: আবারও সম্প্রসারণ হচ্ছে মন্ত্রিসভা। বৃহস্পতিবারই শপথ নেবেন নতুন আরও পাঁচ জন মন্ত্রী ও দুই জন প্রতিমন্ত্রী। বঙ্গভবনে বিকেল তিনটায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাশেদ খান মেননের মন্ত্রী হওয়া সম্পর্কে ওয়ার্কার্স পার্টির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তারা নিশ্চিত করতে পারেন নি। তবে বৃহস্পতিবার সকালে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সভা আহবান করা হয়েছে বলে জানিয়েছেন তারা। ২০০৯ সালের ৬ জানুয়ারি মহাজোট সরকার প্রথম মন্ত্রিসভা গঠন করে। প্রাথমিক মন্ত্রিসভায় দল ও জোটের অভিজ্ঞ অনেককেই বাদ রাখা হয়। এরপর সেবছরের ২২ জানুয়ারি ও ২৫ জুলাই দুই দফা মন্ত্রিসভার কলেবর বাড়ানো হয়। সবশেষ ২০১১ সালের ২৮ অক্টোবর মন্ত্রিসভায় যোগ দেন সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের। মন্ত্রিসভার বর্তমান সদস্যসংখ্যা ৪৬। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা রয়েছেন। যাদের ছয়জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। সাংবিধানিকভাবে বর্তমান মহাজোট সরকারের মেয়াদ ২০১৩ সালের ২৫ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||

