banglanews24.com Logo

নয়াপল্টনে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

24 Apr 2012   09:59:16 AM   Tuesday BdST

মান্নান মারুফ, হানিফ রাজা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। মিছিলটি বের করা সম্ভব হয়নি।

হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দলের নেতাকর্মীদের নিয়ে রুহুল কবির রিজভী মিছিল করার চেষ্টা করেন। তবে এতে বাধা দিয়ে মিছিলটি আটকে দেয় পুলিশ। রিজভীসহ নেতাকর্মীরা তখন কার্যালয়ের ভেতরে চলে যান।

এসময় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে পুলিশ রিজভীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।

ধাক্কাধাক্কির সময় পুলিশ বিএনপির এক কর্মীকে আটক করার চেষ্টা করলে নেতারা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়। পরে পুলিশ কার্যালয়ের ভেতরে নেতাকর্মীদের জোর করে পাঠিয়ে দেয়।

পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ওই জায়গায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে। রাস্তায় রায়টকার টহল দিচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
এমএম/কেএইচআর

সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত