|

মজনু শাহ্-এর ভাষান্তর
আন্তোনিও পোর্কিয়ার কয়েকটি ‘স্বর’
06 Oct 2012 04:56:36 PM Saturday BdST
মূল: আন্তোনিও পোর্কিয়া, ভাষান্তর: মজনু শাহ্ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আন্তোনিও পোর্কিয়ার (Antonio Porchia) জন্ম ইতালির কালাব্রিয়ায়, ১৮৮৫ সালে। অল্প বয়সে আর্হেন্তিনায় (আর্জেন্টিনায়) চলে যান। আর সেখানেই কাটে তাঁর বাকি জীবন। মৃত্যুও সেখানেই, ১৯৬৮তে। বুয়েনোস আইরেসের বন্দরে কেরানির কাজ, তারপর ছাপাখানায় কিছুদিন। ``voce`` (স্বর) তাঁর একমাত্র গ্রন্থ। তাঁর লেখাগুলোকে এফোরিজম্স বলাই শ্রেয়। এসব একেবারে অভিজ্ঞতার নির্যাস থেকে উৎসারিত পঙ্ক্তিমালা; আবার তথাকথিত জ্ঞানের জিনিসও নয় এ, অন্যকিছু। পোর্কিয়ার লেখা সবটুকুই স্প্যানিশ ভাষায়। এখানে যে-সামান্য কয়েকটি `ভোসে` অনুবাদের চেষ্টা করা গেল, তা ইতালিয়ানো (ইতালীয় ভাষা) থেকে :
১. nulla, quando non si fa, è il rumore, quando è successo, è il silenzio. কোনো জিনিস, যতক্ষণ না তা সব হয়, তা কোলাহল, সব হলেই, সে নীরবতা।
২. tutti i racconti di amore e di fantasmi, ma mai visti প্রেমের সঙ্গে ভূতের মিল আছে, সবাই এদের কথা গল্প করে, কিন্তু কেউ কখনো দেখে নি
৩. a volte, penso, ho bisogno di dolore, perché è molto grande কখনো কখনো দুঃখকে এত বিরাট ঠেকে যে, ভয় করে ভাবতে, একদিন তার দরকার হতে পারে আমার
৪. che non è completamente dolore, non è amore. যা সম্পূর্ণরূপে দুঃখ নয়, তা প্রেম নয়।
৫. Situato su qualche lontana nebulosa faccio ciò che faccio, affinché l`universale equilibrio di cui sono parte non perda l`equilibrio. নীহারিকাপুঞ্জের থেকে মহাদূরত্বে বসে কী যে করছি আমি, যাতে বিশ্বজগৎ না হারায় সাম্য, যে-সাম্যের আমিও এক অংশ।
৬. Sono venuto a un pass da tutto.E qui rimango, lontano da tutto,un passo di distanza. আমি সবকিছুর এক হাত ব্যবধানে পৌঁছে গেছি, রয়েছি সেখানেই, সবকিছু থেকে দূরে, এক হাতের ব্যবধানে।
৭. un cuore grande si riempie con molto poco একটি বিশাল হৃদয়, খুব ছোট্ট কিছুতে তৃপ্ত হয়।
৮. chi fa un paradiso del suo pane, della sua fame fa un inferno. রুটি নিয়ে যে স্বর্গ রচনা করে, সে ক্ষুধার নরকে ভোগে।
৯. Ciò che ti ho dato, lo so. Ciò che hai ricevuto, non lo so. তোমায় কী দিয়েছি, আমি জানি। তুমি কী নিয়েছো, জানি না।
১০. Ti amo come sei, ma non dirmi come sei. তুমি যেমন, তেমনই তোমায় ভালোবাসি, তুমি কখনো বলতে যেও না, তুমি কেমন।
১১. Nel mio silenzio manca solo la mia voce. আমার নীরবতায় কিছুরই অভাব নাই, কেবল অনুপস্থিত আমার স্বর। ১২. Nulla è proprio niente. E `anche la nostra prigione. কিছু না পুরোপুরিই যে কিছু না, তা না, এ আমাদের কারাগারও।
১৩. Prima di andare per la mia strada era la mia strada. আমার পথ পেরোনোর আগে আমি নিজেই ছিলাম সেই পথ।
বাংলাদেশ সময় : ১৬২২ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১২ সম্পাদনা : তানিম কবির, tanimkabir@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|