banglanews24.com Logo

গিগাবাইট গেমিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে

18 Feb 2013   06:50:37 PM   Monday BdST

আইসিটি রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ১ থেকে ৬ মার্চ ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি মার্কেটে গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩ অনুষ্ঠিত হবে।

দেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডির উদ্যোগে আয়োজিত এ গেমিং প্রতিযোগিতায় মোট ৫টি ইভেন্টে একক ও দ্বৈতভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রতিযোগীরা।

ইভেন্টগুলো হচ্ছে ফিফা ১১, কল অব ডিউটি ৪, কাউন্টার স্ট্রাইক, নিড ফর স্পিড এবং ডিফেন্স অব এনশিয়েন্ট। এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী গেমারদের আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৩ পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩ পর্বের বিজয়ীদের সর্বমোট ৭০ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে। আগ্রহী গেমাররা (https://www.facebook.com/SmartTechnologiesBD) এ লিঙ্কে বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত