banglanews24.com Logo

মেহেরপুরে রিভলবার উদ্ধার

21 Jun 2012   10:51:37 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে ১টি ভারতীয় রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শেখপাড়ার মোবারক আলীর নতুন ভবনের মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকদের কোদাল লেগে রিভলবারটি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ওপরে উঠে আসে। স্থানীয়রা খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবারটি উদ্ধার করে।

সন্ত্রাসীরা অস্ত্রটি মাটির নিচে লুকিয়ে রেখে ছিল বলে ধারণা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত