|

বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান
17 Aug 2012 10:19:33 PM Friday BdST
বিনোদন প্রতিবেদক বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রতি ঈদেই টিভি চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। সব চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই। নির্মাতা-কলাকুশলী আর অভিনেতা-অভিনেত্রীদের উঠে মধ্যে সাজ সাজ রব। এবারের ঈদ-উল-ফেতরেও তার ব্যতিক্রম হয়নি।
দেশে একের পর টিভি চ্যানেলের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ভালো অনুষ্ঠান-নাটক-টেলিফিল্ম প্রচারের মধ্য দিয়ে দর্শক আকর্ষণের প্রচেষ্টা। চ্যানেলগুলোর মধ্যে তাই শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের আগের দিন থেকে ঈদের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার শুরু হচ্ছে। প্রতিটি চ্যানেলই পাঁচ থেকে আটদিন ব্যাপি ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সব চ্যানেলে অনুষ্ঠানমালায় সবচেয়ে প্রাধান্য থাকছে নাটক আর টেলিফিল্মের। সবমিলিয়ে এবার ঈদে সম্প্রাচার হচ্ছে প্রায় সাড়ে তিনশ নাটক ও টেলিফিল্ম। এছাড়াও থাকছে বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি শো, টক শো, গেম শো, লাইভশো, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, বাংলা ছায়াছবি প্রভৃতি বৈচিত্রময় আয়োজন।
প্রিয় পাঠক, বাংলানিউজের নির্বাচিত হাইলাইটস দেখে বেছে নিন ঈদে কখন কোন চ্যানেলে চোখ রাখবেন।
ঈ ঈদের চতুর্থ দিন
বিটিভি
নাটক : লাল লাল ঈদ ॥ প্রচার : ঈদের চর্তুথ দিন সন্ধ্যা ৭টায়। রচনা ও পরিচালনায় রয়েছেন সৌর্যদীপ্ত সূর্য । নাটক : ওথেলো সিনড্রোম ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে । অভিনেতা মোশাররফ করিম সহধর্মিণী রাবেয়া রেজা জুঁইয়ের রচনা ও রাবিক রসুলের পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে।
এটিএনবাংলা
নাটক : শিডিউল ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪৫মিনিটে। রচনা ও পরিচালনা : আর বি প্রিতম ও প্রান্ত। অভিনয়েঃ মীর সাব্বির, সিদ্দিকুর রহমান, নিপুন, কচি খন্দকার, আজাদ আমিন প্রমূখ।
নাটক ‘আপন ভূবন’ ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫০মিনিটে। রচনা ও পরিচালনা : আবুল হায়াত। অভিনয়ে : শাহেদ শরীফ খান, নাদিয়া, আবুল হায়াত, মুনিরা মিঠু, আমিরুল হক চৌধুরী প্রমূখ।
টেলিফিল্ম : সুইসাইড মানে আত্মহত্যা ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৪৫মিনিটে
রচনা : বৃন্দাবন দাস, পরিচালনা : সাইদুল আনাম টুটুল। অভিনয়ে : চঞ্চল চৌধুরী, নাদিয়া, মীর সাব্বির, শাহনাজ খুশি, রহমত আলী, সায়কা আহমেদ, মাজনুন মিজান, সঞ্জিব।
চ্যানেল আই
টেলিছবি : কিনারা ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন বেলা ১২টা ০৫ মিনিটে । রচনা ও পরিচালনা ওয়াহিদ আনাম। অভিনয়ে মীর সাব্বির, তাহসিন, লুৎফর রহমান জর্জ প্রমুখ।
নাটক : তালগোল ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন বেলা ২.৩০ মিনিটে। রচনা ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে মৌসুমী, মাহফুজ আহমেদ প্রমুখ। । নাটক : প্রতারক ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ৭.৫০ মিনিটে। রচনা নওমি কামরুল বিধু এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয়ে তিশা, রওনক হাসান প্রমুখ।
নাটক : চম্পা কলি মদন কুমার ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে অপূর্ব মোনালিসা, কে এস ফিরোজ প্রমুখ। । এনটিভি
টেলিফিল্ম: মনোবাসিতাল ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন ০২:৩৫ মি.। রচনা: সুবোধ ঘোষ। পরিচালনা: তুহিন অবন্ত। অভিনয়ে: সুমাইয়া শিমু, শাহেদ, আনিসুর রহমান মিলন, উজ্জ্বল, সাবেরী আলম প্রমূখ।
নাটক: চন্দ্রাবতী লটারি ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ০৮:১৫ মি.। রচনা ও পরিচালনা: মাহমুদ দিদার। অভিনয়ে: জয়া আহসান, জহির উদ্দিন পিয়ার, শাহেদ আলী সুজন, সায়মা কাদির প্রমূখ।
কমেডি শো: চেনা মুখ। প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ০৯:১৫মি.। উপস্থাপনা: দেবাশীষ বিশ্বাস।অংশগ্রহনে: আব্দুল কাদের, হাসান মাসুদ, দেবাশীষ বিশ্বাস ও আবু হেনা রনি প্রমূখ।
টেলিফিল্ম : কিক অফ ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ১১:৩০ মিনিটে। রচনা: ইকবাল হোসাইন চেšধুরী, পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: পার্থ বড়–য়া, শহীদুল আলম সাচ্চু, ইলোরা গওহর, বিদ্যা সিনহা সাহা মীম, মুনিরা মিঠু, আফনান, অ্যালেন শুভ্র, মামুন, মার্টিন তঞ্চঙ্গা প্রমূখ।
বৈশাখী টেলিভিশন
যাত্রাপালা : একালের রূপবান ॥ প্রচার : ঈদের ৪র্থ বিকেল ৩ টায়।
নাটক : চিঠি ॥ প্রচার : ঈদের ৫ম দিন রাত ১০ টা ৩০ মিনিটে। প্রিন্স আশরাফ এর মূল গল্প নাট্যরূপ ও এবং মাতিয়া বানু শুকুর পরিচালনায় এতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, দিহান, ফাহমিদা, স্বাধীন খসরু, ঋত্বিক সাধু।
একুশে টিভি
নাটক: ভালবাসার রোদ বৃষ্টি। প্রচার : একুশে টিভিতে ঈদের চতুর্থ দিন রাত ০৭:৩০ মিনিটে । শাহরিয়র সেলিমের রচনা ও পরিচালনায় প্রচার হবে ‘ভালবাসার রোদ বৃষ্টি’ নাটকটিতে অভিনয় করেছেন সজল, বিদ্যা সিনহা মিম, কে এস ফিরোজ, হুমায়ূন কাবেরী, পাপিয়া প্রমূখ।
বাংলাভিশন
টেলিফিল্ম : দেঁজাভু ॥ প্রচার সময়: ঈদের ৪র্থ দিন বেলা ২টা ১০ মিনিটে। তানভীর হোসেন প্রবালের রচনা ও পরিচালনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান,/ আসাদুজ্জামান নূর, দিনার, শশী প্রমুখ।
আপন আলোয় : ঢাকা টু কোলকাতা ॥ প্রচার : ঈদের ৪র্থ দিন রাত ৯টা ৪০ মিনিটে। মিরাক্কেলের রনি, ইস্তিয়াক, জামিল ও সজল এবারের বাংলাভিশনের ঈদ আয়োজনে আড্ডা দিয়েছেন শামীম শাহেদের সাথে।
নাটক :বুমেরাং ॥ প্রচার: ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৫৫মিনিটে। অনিমেষ আইচের চিত্রনাট্য ও পরিচালনা এ নাটকে অভিনয় করেছেন ছন জয়া আহসান ও আসিফ মাহফুজ পার্থ।
নাটক : অ্যাডভোকেট হাশেম আলী খাঁন। প্রচার : ঈদের ৪র্থ দিন রাত ১১টা ৫৫ মিনিটে। আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় নাটক ‘এ্যাডভোকেট হাশেম আলী খাঁন’ এ নাটকে অভিনয় করেছেন তিশা, আরজে অপু, লুৎফর রহমান জর্জ, শিমূল, মাজনুন মিজান, আল আমিন প্রমুখ।
একুশে টিভি
নাটক : প্রেমলাল মিষ্টান্ন ভান্ডার ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ০৯:৩০ মিনিটে । হিমু আকরামের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিন্দু, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী প্রমূখ।
নাটক : নায়ক ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ১১:৩০ মিনিটে ।
লিটু সাখাওয়াতের রচনায় এবং দেবাশীষ বড়–য়া দীপের পরিচালনায় একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘নায়ক’। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারাহ রূমা, ড. ইনামুল হক, ঝুনা চৌধুরী, শামিমা হোসেন প্রমূখ।
মাছরাঙা টিভি
টেলিফিল্ম : কণ্ঠহার ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন সকাল ১১ টা ১০ মিনিটে। নায়করাজ রাজ্জাক পরিচালিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন সম্রাট, মিমো, শম্পা, সোহেল খান, আহসানুল হক মিনু, শিরিন আলম প্রমুখ।
চ্যানেল নাইন
নৃত্যানুষ্ঠান : তালে ছন্দে আনন্দে ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ৮:১৫ মিনিটে। নৃত্য পরিবেশন করবেন মম, রিয়া, নিসা, সাবা, বিজরী, শখ, মুনমুন, মীম, নাদিয়া, তমা মির্জা, মোনালিসা প্রমুখ।
টেলিফিল্ম : জুলিয়া ॥ প্রচার : ঈদের চতুর্থ দিন রাত ৯টা ২৫ মিনিটে। রচনা ও পরিচালনা- গিয়াস উদ্দিন সেলিম, অভিনয়ে - মীর সাব্বির, রিতু সাত্তার, ফজলুর রহমান বাবু, উৎস জামান)
ঈদের পঞ্চম দিন
বিটিভি
নাটক : প্রতিশোধের উপাখ্যান ॥ প্রচার : ঈদের পঞ্চম দিন : রাত ৮টা ৩০ মিনিটে। শামসুজ্জোহার রচনা ও ফরহাদ ফয়সাল পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে।
নাটক : পেয়িং গেস্ট ॥ প্রচার : ঈদের পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে। অমিয় উজ্জলের রচনা ও অনন্য ইমন পরিচালিত নাটক ‘পেইং গেস্ট’। এটিএন বাংলা নাটক : কাঁচা-পাকা ॥ প্রচার : ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৪৫মিনিটে। রচনা : ফেরদৌস হাসান, পরিচালনা : সবুর খান। অভিনয়ে : অপূর্ব, জেনী, রাইসুল ইস.আসাদ, ডলি জহুর, কে এস ফিরোজ, আব্দুল কাদের প্রমূখ।
নাটক : এক যে ছিল মুরগীর ডিম ॥ ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫০মিনিটে রচনা: আল মনসুর, পরিচালনা: এস এ হক অলিক। অভিনয়ে : আমজাদ হোসেন, আমিরুল হক চৌধুরী, সারিকা, শোয়েব, ম আ সালাম প্রমূখ।
নাটক : মন ছুঁয়ে যায় ॥ নাটক ঈদের পঞ্চম দিন রাত ১০টা ৪৫মিনিটে। রচনা : সঞ্জয় কান্ত, পরিচালনা :শেখ রুনা। অভিনয়ে : মিমো, নিরব, মানস বন্দোপাধ্যায়, রেবেকা, শিউলী শীলা, ডা. সামস প্রমূখ।
নাটক : ফুলের বয়স ॥ প্রচার : ঈদের ৫ম দিন রাত ৭টা ৫০ মিনিটে। রচনা ইমদাদুল হক মিলন, নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে অপূর্ব, তারিন প্রমুখ।
নাটক : দ্বৈত খেলা ॥ প্রচার : ঈদের ৫ম দিন রাত ৯.৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয়ে আবুল কালাম আজাদ, মীম প্রমুখ।
এনটিভি
নাটক : ঘড়ি ॥ প্রচার : ঈদের ৫ম দিন রাত ০৮:১৫ মি. । রচনা ও পরিচালনা: রতন পাল। অভিনয়ে: আলী যাকের, আব্দুল্লাহ রানা, রুনা খান।
নাটক: আর্টিস্ট ॥ প্রচার : ঈদের ৫ম দিন রাত ১১টা ৩৫ মিনিটে। রচনা: মনোয়ার কবির। পরিচালনা: আরিফ এ.আহনাফ। অভিনয়ে: অপর্ণা ঘোষ, প্রাণ রায়, মনোয়ার কবির প্রমূখ।
আরটিভি
নাটক : লাইভ শো ॥ প্রচার : ঈদের ৫ম দিন রাত ৯:২০ মিনিটে। রচনা ও পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমী। অভিনয়ে মোশাররফ করিম, আহমেদ রুবেল, নাফিজা, অপরা ঘোষ
বাংলাভিশন
টেলিফিল্ম : সাইরেন ॥ প্রচার সময়: ঈদের ৫ম দিন বেলা ২টা ১০ মিনিটে। পান্থ শাহরিয়ারের রচনা ও নিয়াজ মাহবুবের পরিচালনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন প্রভা, শতাব্দী ওয়াদুদ, কনক প্রমুখ।
নাটক : মিল-মহব্বত ॥ প্রচার : ঈদের দিন রাত ৭টা ৫৫ মিনিটে। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সজল, মোনালিসা, তানিয়া আহমেদ, ডা: এজাজ, মুনিরা মিঠু প্রমুখ।
নাটক : গল্পের মতো ॥ প্রচার : ঈদের ৫ম দিন রাত ৭টা ॥ দেওয়ান শামসুর রকিবের রচনা ও এস এ হক অলিকের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রিয়াজ, সারিকা প্রমুখ।
নাটক : ইচ্ছে পূরণ ॥ প্রচার সময়: ঈদের ৫ম দিন রাত ১১টা ৫৫ মিনিটে। হিমেল আশরাফ-এর রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সালাহ্উদ্দিন লাভলু, রিচি সোলায়মান, আল মনসুর প্রমুখ।
একুশে টিভি
নাটক : উড়ো মেঘে ভালবাসা ॥ প্রচার : ঈদের পঞ্চম দিন রাত ০৭:৩০ মিনিটে ।ইসহাক খানের রচনায় এবং এস. এম. আরিফের পরিচালনায় বিশেষ নাটক ‘উড়া মেঘে ভালবাসা’। নাটকটিতে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল , সাকিফ সাবিহা জামান,কুমকুমসহ আরও অনেকে।
নাটক : আয়নার অন্য গল্প ॥ প্রচার : ঈদের পঞ্চম দিন রাত ০৯:৩০ মিনিটে । জিনাত হোসেন যুথীর রচনায় এবং ফয়সাল রাজিবের পরিচালনায় ‘আয়নার অন্য গল্প’ নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, মনির খান শিমুল, তানিয়া হোসেন, সাবেরী আলম প্রমূখ।
নাটক: কোলাহলের মাঠ পেরিয়ে ॥ প্রচার : ঈদের পঞ্চম দিন রাত ১১:৩০ মিনিটে । ফওজিয়া এরিনার পরিচালনায় এবং সারোয়র খানের রচনা ও চিত্রনাট্যে প্রচার হবে বিশেষ নাটক ‘কোলাহলের মাঠ পেরিয়ে’। ফওজিয়া এরিনার পরিচালনায় এবং সারোয়র খানের রচনা ও চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন বিন্দু, সজল, নিশা, আবুল হায়াত, ডলি জহুর প্রমূখ।
৫ পর্বের ধারাবাহিক : হাঁটা বাবা রিটার্ণ ॥ প্রচার : ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে।
পলাশ মাহবুবের রচনা ও হাসান মোর্শেদ পরিচালিত এই ধারাবাহিকে অভিনয় করেছেন- জাহিদ হোসেন শোভন, মোশাররফ করিম, ইশানা, আরফান, সাজু খাদেম, আহসান কবির প্রমুখ।
ঈদের ষষ্ঠ দিন
চ্যানেল আই
নাটক : প্রতিদ্বন্দ্বী ॥ প্রচার : ঈদের ষষ্ঠ দিন রাত ৭.৫০ মিনিটে। রচনা গীতালি হাসান, পরিচালনা রবিন খান। অভিনয়ে চঞ্চল চৌধূরী, চিত্রলেখা গুহ, শহীদুল আলম সাচ্চু, মিলন ভট্ট প্রমুখ।
নাটক : স্বপ্নজাল ॥ প্রচার: ঈদের ষষ্ঠ দিন রাত ৯.৩৫ মিনিটে। রচনা শান্তুনু। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, রিচি, শর্মিলী আহমেদ প্রমুখ।
বাংলাভিশন
নাটক : অ্যাম্বিশন ॥ প্রচার : ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৫৫ মিনিটে। অনুরূপ আইচের রচনা ও এহসান এলাহী বাপ্পী’র পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মৌসুমী, মারজুক রাসেল প্রমুখ।
নাটক :মধুরা ॥ প্রচার : ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১টা ৫৫ মিনিটে। সাইদুর রহমান রাসেলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, বিজরী বরকতউল্লাহ, ডলি জহুর প্রমুখ।
এনটিভি
নাটক: আবর্ত ॥ প্রচার : ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৮:১৫ মিনিটে। রচনা ও পরিচালনা: অনুপ আইচ। অভিনয়ে: মোনালিসা, শাহরিয়ার শুভ, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু প্রমূখ।
নাটক: লাভ ম্যারেজ॥ প্রচার : ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১:৩০মিনিটে। রচনা: আহমেদ জামান চৌধুরী। পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে: শাহেদ শরীফ খান, রিচি সোলায়মান, ডাঃ এজাজুল ইসলাম, তুষার খান প্রমূখ।
একুশে টিভি
নাটক : বাইক ॥ প্রচার : ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ০৭:৩০ মিনিটে । এবারের ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘বাইক’। এহসান এলাহী বাপ্পীর রচনা এ পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নওশীন, আগুন, কচি খন্দকার, তমাল সায়েম, সুমা, সীমান্ত সহ আরও অনেকে।
নাটক: টি-শার্ট ॥ প্রচার : একুশে টিভিতে ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ০৯:৩০ মিনিটে। এহসান এলাহী বাপ্পীর রচনা এ পরিচালনায় প্রচার হবে বিশেষ নাটক ‘টি-শার্ট’। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোনালিসা, মাহমুদুল ইসলাম মিঠু, তারিক স্বপন প্রমূখ।
নাটক : রিলেশন ॥ প্রচার : একুশে টিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ১১:৩০ মিনিটে । ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় ‘রিলেশন’ নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রোমানা, তুষার খান, কাজী উজ্জ্বল, তানিয়া ইসলাম প্রমূখ।
বাংলাদেশ সময় : ০৪৩০, আগস্ট ১৮, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|