|

ফরিদপুরে সমকালের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
31 May 2012 07:25:50 PM Thursday BdST
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফরিদপুর: ৮ম বছরে পদার্পণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, ৮ পাউন্ডের কেককাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হলো সমকালের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর পরিণত হয় মিলনমেলায়।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিনা বানু ও প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন।
এরপর শহরের মুজিব সড়কে আনন্দ শোভাযাত্রা বের করে সমকাল সুহৃদ সমাবেশ। রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে আরেকটি আনন্দ শোভাযাত্রা বের করে সমকাল সুহৃদ সমাবেশ রাজেন্দ্র কলেজ শাখা।
আনন্দঘন পরিবেশে সমকালের সুহৃদ ও শুভাকাঙ্খীদের মিলনমেলায় উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক মুন্সি হারুন-অর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, প্রফেসর রেজভী জামান, ফরিদপুর সুহৃদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সৌমিত্র মজুমদার পলাশ, শিশু সংগঠক সিরাজুল আজম, নাট্য ব্যক্তিত্ব ড. বিপ্লব বালা, কবি রিনা আনোয়ার, সাংবাদিক পান্না বালা, সালামত হোসেন খান, রেশাদুল হাকিম, জাকির হোসেন, মাহবুবুল ইসলাম পিকুল, মশিউর রহমান খোকন, বাউল শিল্পী বাবুল খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ৩১ মে, ২০১২ সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|