![]() ব্রুনাইয়ে বিজয় দিবস উদযাপিত16 Dec 2012 07:42:52 PM Sunday BdST
ইয়াকুব আলী, ব্রুনাই থেকে বন্দর সেরি বেগাওয়ান: বিদেশে অন্যান্য স্থানের ন্যায় ব্রুনাইয়েও রোববার যথাযোগ্য মর্যাদায় বিজয়দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ব্র“নাই-প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশের নাগরিক হাইকমিশনে সমবেত হন। দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে হাইকমিশন চত্ত্বরে ব্র“নাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ আব্দুল হাইয়ের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর শহীদদের রুহের মাগফেরাত এবং দেশে শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সন্ধ্যায় হাইকমিশন মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও কমিউনিটির শিশুরা দেশাত্ববোধক গান পরিবেশন করে ও কবিতা পাঠে অংশ নেন। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্র“নাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ আব্দুল হাই। প্রবাসী বাংলাদেশীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এসব অনুষ্ঠানে অংশ নেন। দিবসটি উদযাপনের অংশ হিসেবে উচ্চশিক্ষার্থে ব্র“নাইয়ে অবস্থানরত বাংলাদেশি ছাত্রদের অংশগ্রহণে ইউনিভার্সিটি ব্র“নাই দারুসসালামে একটি আলোচনা অনুষ্ঠান এবং পেট্রোলিয়াম শহর হিসেবে খ্যাত কুয়ালাবেলায়েতের সেরিয়ায় বাংলাদেশী শ্রমিক ও পেশাজীবীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১২ বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
