|

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
27 May 2012 06:45:23 PM Sunday BdST
জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নোয়াখালী: দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে নোয়াখালীতে ১৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়া এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের বাস ভবনের সামনে থেকে জেলা বিএনপির সহসভাপতি জামাল এবিএম জাকারিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের মূল মূল রাস্তা ঘুরে শেষে পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
জেলা বিএনপির সহসভাপতি এবিএম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সুধারাম থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলী, স্বেচ্ছাসেবক দলের আবদুল করিম মুক্তা, ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক সাবের আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ১৮ দলের নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২৭, ২০১২ সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|