banglanews24.com Logo

এটিএম আজহারের জামিন আবেদন খারিজ

26 Aug 2012   01:26:12 AM   Sunday BdST

চিফ ল’ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এসময় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রোববার বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইভাবে জামায়াতের এ নেতার স্বাস্থ্যগত সমস্যার কারণে সিটি স্ক্যান, এমআরআই করার আবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ১৪ অক্টোবর পরবর্তী হাজিরা দিন নির্ধরণ করে ট্রাইব্যুনাল ঐ তারিখের মধ্যে তদন্ত অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে বলেছেন।

বৃহস্পতিবার তার জামিন আবেদনের শুনানি শেষে আদেশ দেওয়ার জন্য রোববার দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
 
ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। এর আগে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

দুপুরে অনুষ্ঠিত শুনানিতে তার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। বিরোধিতা করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

বাংলাদেশ সময়: ১১২২ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
জেএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত