banglanews24.com Logo

ঐশ্বারিয়া কন্যার আরেক নাম ‘স্ট্রবেরি’!

23 Jun 2012   06:50:45 PM   Saturday BdST

বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঐশ্বরিয়া কন্যা আরাধ্য বচ্চনের আরেক নাম ‘স্ট্রবেরি’! তবে নামটি সবার জন্যে নয়। শুধুমাত্র দাদী জয়া বচ্চন আদর করে আরাধ্যকে ‘স্ট্রবেরি’ নামে ডাকেন। সম্প্রতি লন্ডনের একটি রেডিওর সাক্ষাৎকারে আরাধ্যকে নিয়ে এমন অনেক নতুন কথা বলেছেন জয়া বচ্চন।

বচ্চন পরিবার অজানা কারণে তাদের পরিবারের নতুন সদস্য আরাধ্য বচ্চনকে নিয়ে গোপনীয়তা বজায় রাখছে শুরু থেকেই। এই প্রথমবার আরাধ্য বচ্চন সম্পর্কে কিছু জানাতে কোন দ্বিধা করলেন না জয়া বচ্চন। সাক্ষাৎকারে আরাধ্য প্রসঙ্গে জয়া বচ্চন বলেন, আরাধ্যকে যখন প্রথম কোলে নিয়েছি, তখনই তার মুখ দেখে আমার প্রিয় ফলটির কথা মনে পড়েছিল। সে থেকেই তাকে ‘স্ট্রবেরি’ বলে ডাকি। সে স্ট্রবেরি’র মতই সুন্দর। সবসময় হাসি মুখ। আর  ভীষণ চঞ্চল। মায়ের মতো তার বাদামী রংয়ের চোখগুলোও খুব সুন্দর। দেখতে সে অভিষেক-ঐশ্বরিয়া দুজনকে কিছু কিছু দিক পেয়েছে।  

ঐশ্বরিয়ার সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, ঐশ্বরিয়া অবশ্যই একজন দায়িত্বশীল মা। মাঝে মধ্যে মজা করে ঐশ্বরিয়াকে বলি, আরাধ্য অনেক ভাগ্যবতী কেননা তোমার মত ‘মিস ওয়াল্ড’ একজন নার্স সবসময় তার দেখাশোনা করছে। হা হা হা..!




বাংলাদেশ সময়, ১৫১০, জুন ২৩, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত