banglanews24.com Logo

সিলেটে ইবনে সিনার ওষুধ বয়কট

18 Feb 2013   11:32:17 AM   Monday BdST

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জামায়াতের মালিকানাধীন ইবনে সিনা কোম্পানির সব ধরনের ওষুধ বয়কট করেছেন ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন। এখন থেকে ওই কোম্পানির কোনো ওষুধ রোগীদের ব্যবস্থাপত্রে প্রেসক্রিপশন) না লেখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
 
রোববার রাত সাড়ে ৯টায় ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলানিউজকে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

তবে বিএমএর পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

জানা যায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারাদেশে গণজাগরণ সৃষ্টির পর জামায়াত মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্য সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে থাকা জামায়াত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর একটি তালিকাও তৈরি করেন গণজাগরণে নেতৃত্বদানকারীরা।

পরে এগুলো জনসম্মুখে প্রকাশ করে এসব প্রতিষ্ঠানের সেবাগ্রহণ বা পণ্য সামগ্রী না কেনার অনুরোধ জানানো হয়। ওই আহ্বানের পর রবিবার রাতে ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন সিলেট জরুরি বৈঠকে বসে। বৈঠকে ইবনে সিনার ওষুধ প্রেসক্রিপশনে না লেখার সিদ্ধান্ত হয়।

বিএমএর পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
আরআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত