banglanews24.com Logo

এফআইএসএম বাংলাদেশের সভাপতি হলেন জাদুশিল্পী আলিরাজ

01 Aug 2012   06:19:03 PM   Wednesday BdST

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের স্বনামধন্য জাদুশিল্পী আলিরাজ জাদুশিল্পীদের আন্তর্জাতিক সংগঠন ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল সোসাইটি অব ম্যাজিসিয়ানের (এফআইএসএম) বাংলাদেশ শাখার সভাপতি নিযুক্ত হয়েছেন।

এ ঘটনায় ম্যাজিসিয়ান সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এ বছর এফআইএসএমের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনে আলিরাজের নেতৃত্বে এসএমবি প্রদর্শনী ও অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে একটি স্বনামধন্য জাদু সংগঠন হিসেবে নাম করে।

সম্প্রতি এফআইএসএম আয়োজিত বিশ্ব জাদু প্রদর্শনী প্রতিযোগিতায় আলিরাজ অংশগ্রহণ করেন। বিশ্বে জাদুর অলিম্পিক হিসেবে পরিচিত এ প্রতিযোগিতা ‘এফআইএসএম’ ইউরোপিয়ান চ্যাপ্টার প্রতি তিন বছর পরপর আয়োজন করে থাকে। ব্রিটেনে গত ৯ থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সেখানে সফল জাদু প্রদর্শনী উপস্থাপনের পর আলিরাজ ব্রিটেনের হ্যামেলের রোজ গার্ডেন হোটেলে দুটি শো করেন। এর পর লন্ডনের নিউহ্যামে অনুষ্ঠিত অলিম্পিক রিলে অনুষ্ঠানেও তিনি একটি শো করেন। অলিম্পিক মশালকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন সেখানে।

অনুষ্ঠানে অসাধারণ কৃতিত্ব প্রদর্শণের জন্য লন্ডনের নিউহ্যামের কাউন্সিলর আয়েশ সি আলিরাজকে গত ২৫ জুলাই সম্মান সূচক স্বীকৃতি প্রদান করেন।

আলিরাজ বর্তমানে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে বাংলাদেশের জাদু ও জাদুশিল্পীদের উপস্থাপন ও পরিচিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এছাড়া তিনি আগামী ২০১৫ সালে ইতালিতে বিশ্ব জাদু প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত