banglanews24.com Logo

চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে ড্যান মজিনার সন্তোষ প্রকাশ

07 Oct 2012   02:27:42 PM   Sunday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

রোববার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের কাছে এ সন্তোষ প্রকাশ করেন।

চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার (সিপিও) মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ড্যান মজিনা।

চট্টগ্রাম বন্দর ভবন, সিসিটি জেটি ও সিসিটি’র কন্ট্রোল রুম পরিদর্শন শেষে তিনি বন্দরের কার্যক্রম নিয়ে তার এ সন্তুষ্টির কথা জানান।  

তিনি জানান, রোববার সকালে ড্যান মজিনা স্বস্ত্রীক বন্দর ভবনে আসেন। ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করা হয়।

এরপর তিনি বন্দর ভবন থেকে বের হয়ে সিসিটি ইয়ার্ডের কন্ট্রোল রুমে গিয়ে এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এলাকা পরিদর্শনে যান।

বন্দরের একটি সূত্র জানিয়েছে, ড্যান মজিনা চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত এনসিটি পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. শাহজাহান, টার্মিনাল অফিসার গোলাম সরওয়ার, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোয়াজ্জেম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪ ১৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
এমইউ/টিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত