|

চাঁদপুরে অর্ধকোটি টাকার চোরাই মালামাল উদ্ধার
30 Jul 2012 01:57:59 AM Monday BdST
জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চাঁদপুর: ঢাকা থেকে চুরি হওয়া অর্ধকোটি টাকার মালামাল চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিনগত রাত ১০টায় চাঁদপুর সদর উপজেলার পশ্চিম হোসেনপুর গ্রামের ছৈয়াল বাড়ির একটি ঘর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, মেসার্স নাইস মেটাল ইন্ড্রাস্ট্রিজের বিভিন্ন মালামাল জননী ট্রান্সপোর্টে ঢাকার ফকিরাপুল থেকে ফরিদপুরের অলিপুরে নেওয়া হচ্ছিল। কিন্তু গাড়ির চালক ও চোর চক্রের যোগসাজসে মালামালগুলো চাঁদপুর নিয়ে আসা হয়।
রোববার দুপুরে হোসেনপুর গ্রামে এসব মাল আনলোড করা হয়। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিনা বেগমের ঘর থেকে তা উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মালামালগুলোর মধ্যে রয়েছে, গাড়ির টিউব, টায়ার, স্টিল, কাচের মালামাল, অ্যালমুনিয়ামের মালামাল, প্লাস্টিকের জালি, প্লাস্টিকে বয়ম, আইপিএসএর ব্যাটারি ইত্যাদি।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজে জানান, দুপুরের দিকে মালগুলো ছৈয়াল বাড়িতে নামানো হয়। পরে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
এ ব্যাপারে জননী ট্রান্সপোর্টের মালিক আবদুল মান্নান মুঠোফোনে বাংলান্জিকে বলেন, মালামালগুলো চুরি হওয়ার পর শাহবাগ থানায় রোববার সকালে অভিযোগ দেই। পরে শাহবাগ থানা পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহাবুব মোর্শেদ বাংলানিউজকে বলেন, আমি বিষয়টি শাহবাগ থানার ওসিকে জানিয়েছি। উদ্ধার হওয়া মালামাল গুলো শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২ সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|