banglanews24.com Logo

ইউক্রেনে খেলা দেখবেন না ফরাসি কর্মকর্তারা

02 Jun 2012   07:04:57 PM   Saturday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস: মানবাধিকার ইস্যুতে ইউরো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ইউক্রেনে অনুষ্ঠেয় ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা।

ইউরো ২০১২ প্রতিযোগিতার মাত্র ছয়দিন আগে ফরাসী কর্তৃপক্ষে এই ঘোষণা দেয়। ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়র মুখপাত্র বার্নার্ড ভ্যালেরো বলেন,‘ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক বিচারগুলো ইউরোপীয়ান ইউনিয়নের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।’

এদিকে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে ফরাসী ক্রীড়ামন্ত্রী ভ্যালেরি ফর্নিরন জানিয়েছেন মূলত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া টিমোশেঙ্কোর বিচার প্রক্রিয়ার প্রতি উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশটির বর্তমান সরকার জুলিয়ার বিচার করে তাকে সাত বছরের কারাদন্ড দিয়েছে। বিশেষ করে কারাগারে জুলিয়াকে নির্যাতনের খবরে ইউরোপীয়ান ইউনিয়নে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ফর্নিরন আশা প্রকাশ করেন অন্যান্য দেশও ফ্রান্সকে অনুসরণ করে ইউক্রেনের বিপক্ষে ব্যবস্থা নেবে।

২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের সঙ্গে সহ-আয়োজক ইউক্রেন। ৮ জুন থেকে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং শেষ হবে ১ জুলাই। প্রতিযোগিতার ফাইনাল হবে ইউক্রেনের রাজধানী কিয়েভে।

এদিকে ফরাসী রাষ্ট্রপতি ফ্রাঙ্কোইস হঁল্যাদে বলেছেন,‘এমন পরিস্থিতিতে ইউক্রেন আমাদের গন্তব্য হতে পারে না।’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ০২, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত