![]() হলমার্ক কেলেঙ্কারিডিএন স্পোর্টস চেয়ারম্যানসহ ৩জনকে দুদকের জিজ্ঞাসাবাদ02 Sep 2012 12:14:22 PM Sunday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা: সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্কসহ ৬টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাৎকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ডিএন স্পোর্টসের চেয়ারম্যান ও ২ পরিচালকের রোববার সকাল সাড়ে দশটা থেকে জিজ্ঞাসাবাদ চলছে। দুপুর ১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে বলে দুদক সূত্র জানা গেছে। যাদের জিজ্ঞাসাবাদ চলছে তারা হলেন- ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, পরিচালক শফিকুর রহমান জন এবং ফাহমিদা আক্তার চৌধুরী শিখা। এদিকে ভয়াবহ এ জালিয়াতির অন্যতম হোতা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও একই গ্রুপের চেয়ারম্যান তানভীরের স্ত্রী জেসমিন ইসলামকেও রোববার তলব করেছে দুদক। সূত্র জানায়, এ দম্পতি দুপুর দেড়টার পর দুদকে আসতে পারেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
