banglanews24.com Logo

আতিকুর রহমান আবারো বাই-ন্যাশনাল চেম্বার ভাইস প্রেসিডেন্ট

14 Sep 2012   01:22:33 AM   Friday BdST

লাবলু আনসার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: ৫২ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ফ্লোরিডাভিত্তিক ‘অ্যাসোসিয়েশন অব বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নতুন নির্বাহী কমিটিতে এবারও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী আতিকুর রহমান। ১৩ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের মুখপাত্র এ সংবাদ দিয়েছেন বাংলানিউজকে।

২০১২-১৩ সালের জন্যে গঠিত কমিটির প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন লিটা হ্যাগার। অপর কর্মকর্তারা হলেন, এনলি ল্যু-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, প্যাট্রিক ম্যুরে-সেক্রেটারি, জিমি চ্যাং-কোষাধ্যক্ষ, ওসেলস্কি ও ম্যারি জিল-ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ এ কমিটিতে ৩জন ভাইস প্রেসিডেন্টের একজন হলেন আতিকুর রহমান।

প্রসঙ্গত, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের উৎপাদিত পণ্যের বাজারজাত করণের একটি প্রক্রিয়া গত কয়েক বছর ধরে পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যেই ব্যাংকক, হংকং, মেক্সিকো এবং চিলি সফর করেছেন আতিকুর রহমান। বাংলাদেশের উত্তরাঞ্চলে শিল্প-কারখানা স্থাপনের কার্যকরী উদ্যোগও তিনি বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা শুরু করেছেন বলে জানান বাংলানিউজকে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর
ahsan.akraza@gmail.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত