![]() প্যানাসনিক ওপেনে শীর্ষে সিদ্দিকুর30 Mar 2012 10:17:15 PM Friday BdST
স্পোর্টস করেসপন্ডেন্ট ঢাকা: নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এশিয়ান ট্যুর ও পিজিটিআই প্রতিযোগিতা প্যানাসনিক ওপেনে দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। দিল্লী গলফ ক্লাব গ্রাউন্ডে প্রথম রাউন্ডে নির্ধারিত শটের চেয়ে এক শট কম নিয়ে (৭১ শট) যৌথভাবে দশম স্থানে জায়গা করে নেন ২০১০ সালে ব্রুনাই ওপেনজয়ী সিদ্দিকুর। তবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের ভিড়ে নিজেকে প্রমাণ করেন ২৭ বছর বয়সী এই গলফার। পারের চেয়ে পাঁচ শট কম নিয়ে সবাইকে পেছনে ফেলে উঠে আসেন একেবারে শীর্ষে। দ্বিতীয় রাউন্ডে তৃতীয়, সপ্তম, অষ্টম, দশম, চৌদ্দ ও আঠারতম হোলে বল ফেলতে নির্ধারিত শটের চেয়ে এক শট কম নেন সিদ্দিকুর। তবে ১২তম হোলে নির্ধারিত শটের চেয়ে এক শট বেশি প্রয়োজন হয়। সবমিলিয়ে ছয় বার্ডির বিপরীতে একটি বগি নেন।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২ এইচবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
||
