|

শাহবাগ থেকে গাজীপুর সড়ক প্রায় স্বাভাবিক
17 May 2012 12:12:16 PM Thursday BdST
মনোয়ারুল ইসলাম রিবেল, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা-গাজীপুর মহাসড়ক থেকে : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকেই ঢাকার প্রধান সড়কগুলোতে বাস চলাচল করছে।
রাজধানীর বিভিন্ন স্পট ঘূরে দেখা যায়, গুলিস্থান থেকে আব্দুল্লাহপুর রুটের ৩ নম্বর বাস, সায়েদাবাদ থেকে গাজীপুর রুটের বলাকা পরিবহন, আজিমপুর থেকে গাজিপুর রুটের ২৭ নম্বর বাস প্রায় নির্বিঘ্নে চলাচল করছে।
মহাখালী থেকে মিরপুর-কল্যাণপুর রুটে চলাচলকারী লেগুনা হিউম্যান হলারগুলোও চলতে দেখা গেছে, তবে সংখ্যায় কম।
বাসগুলোতে যাত্রীদের ভীড় না হলেও ফাঁকা নয়। বাসচালকরা জানালেন, এখন হরতাল হলেও তাদের চলতে হবে। কারণ হরতালে পেট না খেয়ে থাকেনা।
সকালবেলা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ও গাজীপুর পর্যন্ত পোশাক শ্রমিকদের ভীড় ছিল চোখে পড়ার মতো। হরতালে রাস্তার পাশের সব কারখানা খোলা দেখা গেছে। তবে পোশাক কারখানাগুলোর সামনে পুলিশকে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আব্দুল্লাহপুরের রাস্তার পাশে বেলাল পরিবহনের অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। টংগী থেকে আজিমপুর রুটে চলাচলকারি এসি বাস বেভকো হরতালের কারণে বন্ধ বলে কাউন্টার থেকে জানা গেছে। তবে গাজীপুরে রেজিষ্ট্রেশনকারী সিএনজি অটোরিক্সাগুলোকে যাত্রী নিয়ে রাজধানীতে ঢুকে দেখা গেছে।
টঙ্গী সেনাকল্যাণ কমপ্লেক্সের সামনে ফজলুল হক নামের এক পোশাক শ্রমিক বাংলানিউজকে বলেন, “আশেপাশের কোনো গার্মেন্টস হরতালের জন্য বন্ধ নাই। তাই আমরাও কাজে যাইতাছি।”
বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, ১৭ মে, ২০১২ এমআইআর/ সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|