|

জাতীয় দলের কোচ পাইবাস এখন ঢাকায়
02 Jun 2012 08:08:31 PM Saturday BdST
স্পোর্টস করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জাতীয় দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস ঢাকায় এসেছেন। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
দক্ষিণ আফ্রিকায় বসতি গড়া এই ইংলিশ কোচ ‘অন-অ্যারাইভেল’ ভিসা নিয়ে ‘ইমিগ্রেশন’ পার হন। বাংলাদেশের নতুন কোচ রোববার বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি হবে জাতীয় দলের নতুন কোচের। স্টুয়ার্ট ল’র উত্তরসূরী পাইবাস ১২ জুন জিম্বাবুয়ে সফরে যাবেন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য।
পাইবাস ১৯৯৯-২০০১ ও ২০০৩ সালে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর কোন আন্তর্জাতিক দলের কোচ ছিলেন না। দক্ষিণ আফ্রিকায় তিনটি ক্লাব ও ফ্রেঞ্চাইজি দলের কোচ ছিলেন। সেখানে তার অনেকগুলো সাফল্য আছে। দুটি দলের হয়ে অন্তত আটটি শিরোপা জিতেছেন। বাংলাদেশে কোচের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন পাইবাস। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলছিলেন,‘বাংলাদেশ দল যে জায়গায় পৌঁছে গেছে তার ধারাবাহিকতা রক্ষা করা আমার দায়িত্ব। সবার আগে খেলোড়দের সঙ্গে পরিচিত হতে চাই। পরস্পরকে ভালো ভাবে জেনে নিতে পারলে কাজটা সহজ হয়ে যাবে।’
পাকিস্তানের পর আন্তর্জাতিক ক্রিকেটে কাজের সুযোগ পেয়েছেন পাইবাস। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে জয়ের মানষিকতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে জানান ইংলিশ কোচ,‘আমি এখানে চ্যালেঞ্জ নিতে এসেছি। এমন একটি তরুণ এবং প্রতিভাবান দলের সঙ্গে কাজ করার আনন্দ অনেক। এই দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। তাদেরকে এগিয়ে নেওয়া হবে আমার দায়িত্ব।’
জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বিসিবির সঙ্গে চুক্তি হয়নি বলে সাংবাদিকদের জানান পাইবাস। রোববারই হয়তো বিসিবির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ০২, ২০১২ এসএ
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|