banglanews24.com Logo

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

30 Jun 2012   11:01:18 PM   Saturday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের এক যৌথ বর্ধিত সভা শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন ও জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল।

বর্ধিত সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মোর্ত্তুজা শেখ, কেন্দ্রীয় সদস্য সৈয়দ নাসির উদ্দিন, মো. শফিকুল ইসলাম শফিক, জাতিয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সম্মেলনকে সফল করার জন্য মহানগর ও জেলা কমিটি যৌথভাবে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত