|

দীঘিনালায় দাহ করার সময় এক ব্যক্তির লাশ উদ্ধার
10 Jul 2012 08:28:19 PM Tuesday BdST
জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে সুসময় চাকমা (৩৪) নামে এক ব্যক্তির অর্ধপোড়া লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপজেলার দুর্গম কাটারংছড়া গ্রামে অভিযান চালিয়ে তার অর্ধপোড়া লাশ উদ্ধার করে।
সুসময় চাকমার বাড়ি রাঙামাটি জেলার বাঘাইছড়িতে। তিনি কাটারংছড়ায় শ্বশুর বাড়িতেই থাকতেন বলে জানা গেছে।
সোমবার রাতে এক গ্রামবাসীকে ধরে নিয়ে খুন করা হয়েছে, এ খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ও সেনাসদস্যরা অভিযান চালায়।
পুলিশ ও সেনাসদস্যরা দুপুর ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখে যে, লাশটি দাহ করা হচ্ছে। পুলিশ দেখে স্থানীয়রা পালিয়ে গেলে অর্ধপোড়া অবস্থাতেই লাশটি উদ্ধার করা হয়।
এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু বাংলানিউজকে জানান, একদল দুষ্কৃতিকারী সোমবার রাতে কাটারাংছড়ায় জনৈক সুসময় চাকমা (৩৪) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হত্যা করে।
মঙ্গলবার ওই ব্যক্তির লাশটি দাহ করা হচ্ছে খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়।
এঘটনায় গ্রামের কেউই মুখ খুলছেননা বলে জানান তিনি।
তবে স্থানীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২ সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|