|

রাবিতে ৮ম সমাবর্তন ২ ডিসেম্বর: রেজিস্ট্রেশন শুরু
06 Sep 2012 08:45:41 PM Thursday BdST
রাবি প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৮ম সমাবর্তন আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্ররঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সমাবর্তনে ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত সব স্নাতকোত্তর ও এমবিবিএস এবং ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা (যারা এখন পর্যন্ত মূল সনদ গ্রহণ করেননি) যোগদান করতে পারবেন।
এজন্য টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশনের ১০% সার্ভিস চার্জসহ ফি ২ হাজার ২শ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd I www.ru.ac.bd/con12 থেকে রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলীসহ অন্যান্য তথ্যাদি জানা যাবে।
এছাড়া সমাবর্তন সম্পর্কে জরুরি প্রয়োজনে হেল্পলাইন নং- ০১৫৫৬-৩০৮৫০৯ যোগাযোগ করতে বলা হয়েছে।
সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে সাংগঠনিক কমিটিসহ অন্যান্য ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সমাবর্তন সম্পর্কে বিজ্ঞাপন স্থানীয় ও জাতীয় দৈনিকে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৯ বছরে মাত্র ৭ বার বিশ্ববিদ্যালয়ে সমার্বতন অনুষ্ঠান হয়েছে। সর্বশেষ সমার্বতন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২ সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|