banglanews24.com Logo

২২ দফা দাবিতে ঈশ্বরদীতে বিদ্যুৎ শ্রমিকদের অবস্থান কর্মসূচি

24 Jun 2012   05:33:31 PM   Sunday BdST

ঈশ্বরদী প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: বিউবোর শ্রমিক কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদানসহ ২২ দফা দাবিতে ঈশ্বরদীতে বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে।

রোববার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ঈশ্বরদী বিউবো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কার্যকরী সভাপতি মাজদার হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, পিজিসিবির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, দাবি মানা না হলে এরপর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত