|

ত্রিপুরার নির্বাচন: প্রধান দুই দলের মধ্যে চলছে হিসাব-নিকাশ
18 Feb 2013 06:07:03 PM Monday BdST
আগরতলা করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এখন প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে চলছে হিসাব-নিকাশের পালা। রাজ্যের কোথায় কতোটা ভোট বাড়ল, আর কতো আসন মিলতে পারে, তার হিসাবে এখন ব্যস্ত রাজনৈতিক নেতারা।
রোববার সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে সারা দিন।
এদিকে সোমবার দুপুর থেকে বৈঠক শুরু করেছে প্রদেশ কংগ্রেস কমিটি। তাদের সভা এখনো চলছে। সিপিএমের রাজ্য কমিটির সভার আলোচ্য বিষয় বিবৃতি দিয়ে জানিয়েছেন দলের রাজ্য নেতা হরিপদ দাস। বিবৃতিতে বলা হয়েছে, পার্টির রাজ্য কমিটির বৈঠকে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাজ্য বিধানসভার ভোটের প্রাথমিক পর্যালোচনা করা হয়। রাজ্য কমিটির পর্যালোচনায় এটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে, বামফ্রন্ট ভালো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হবে। বিবৃতিতে বলা হয়েছে, পর্যালোচনায় দেখা যায়, নির্বাচনের পর কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রাজ্য কমিটি কোনো প্ররোচনা ও উস্কানির ফাঁদে পা না দিতে এবং সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শান্তিপ্রিয় রাজ্যবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তা সবাইকে সুনিশ্চিত করতে হবে। রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশে সর্বাধিক ভোটদানের যে রেকর্ড রাজ্যবাসী স্থাপন করেছেন, ভোট গণনার দিন এবং ভোটের ফলাফল ঘোষিত হবার পরও সর্বত্র বজায় রাখতে হবে শান্তিপূর্ণ পরিবেশ।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|