banglanews24.com Logo

মাগুরায় সরকারি সেবা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা বিষয়ক সভা

24 Jun 2012   02:33:17 PM   Sunday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় সরকারি সেবা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও সেবা তরান্বিতকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়েভ ফাউন্ডেশন ও রোভা ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।

রোববার সকাল ১১টায় জেলা সদরের ইটখোলা বাজারে অবস্থিত রোভা ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা লোক মোর্চার সভাপতি অধ্যক্ষ হাবিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাহাত আনোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি অ্যাডভোকেট আলী আকতার, সমাজ সেবক আব্দুর রউফ মাখন, লোক মোর্চার সাধারণ সম্পাদক খান আবজাল হোসেন জাহাঙ্গীর, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী এহসান জুবায়ের প্রমুখ।

মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ে সরকারি সেবা ব্যবস্থা বিশেষ করে কৃষি সেবা অধিক কার্যকর করার লক্ষ্যে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত