banglanews24.com Logo

রাজবাড়ীতে যুবদলের মিছিল-সমাবেশ

08 May 2012   03:23:24 PM   Tuesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে জনসম্মুখে হাজির করা ও দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
     
মঙ্গলবার সকাল ১১টার পর শহরের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে। পরে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে রেল গেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজন, সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু প্রমুখ।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ, ইলিয়াস আলীকে জনসম্মুখে হাজির করা এবং বিএনপি মহাসচিবসহ অন্যান্য নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ০৮, ২০১২

প্রতিবেদন: কাজী আব্দুল কুদ্দুস/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত