banglanews24.com Logo

শালিখায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত

10 Jul 2012   02:36:06 PM   Tuesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় বাসের চাপায় রীমা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রীমা উপজেলার শতখালি গ্রামের লিটন হোসেনের মেয়ে। সে স্থানীয় শতখালি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।  

এ ব্যাপারে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর ওই এলাকায় মহাসড়ক পার হচ্ছিল রীমা। এ সময় হানিফ পরিবহনের একটি বাস রীমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
    
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত