banglanews24.com Logo

জাবিতে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার

30 Jun 2012   04:24:34 PM   Saturday BdST

জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শনিবার তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্ভাবনার নতুন দুয়ার-আউটসোর্সিং: প্রতারণা থেকে সাবধান! শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনে বিশ্বজ্ঞান ভাণ্ডারের সীমানা একাকার হয়ে গেছে। তরুণ প্রজন্মকে এই জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশগুলোর পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মকেই পালন করতে হবে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সম্প্রসারণ এবং ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াু হয়েছে। শিগগিরই ইন্টারনেটের গতি বৃদ্ধি পাবে।’

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইটি সোসাইটির সহযোগিতায় ও তথ্য প্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) আয়োজিত এ সেমিনারে মাহবুব জামানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন পলাশ লস্কর।

পলাশ লস্কর তার প্রবন্ধে আউটসোর্সিং কাজে জড়িত হয়ে আয় করার পাশাপাশি এক্ষেত্রে প্রতারণা থেকে সাবধান হওয়ারও পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত