|

জিয়া অরফানেজ মামলায় বৃহস্পতিবার ঢাকা জজকোর্টে যাচ্ছেন খালেদা জিয়া
10 Oct 2012 06:35:33 PM Wednesday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানিকালে বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে হাজিরা দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার ঢাকার জজকোর্টে খালেদা জিয়া যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে হাজিরা দেবেন।
এর আগে একাধিক মামলায় ৫ বার পুরান ঢাকার নিম্ন আদালতে হাজিরা দেন বেগম খালেদা জিয়।
প্রথমবার যান ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে একটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার মহানগর বিশেষ দায়রা আদালতে।
দ্বিতীয়বার যান ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়ে ঢাকার সিএমএম আদালতে।
তৃতীয়বার যান ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানির দিন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে।
চতুর্থবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিননামা দাখিল করতে ২০১১ সালের ১৭ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে হাজির হন খালেদা জিয়া।
এরপর সর্বশেষ চলতি বছরে ২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে তিনি পুরান ঢাকার জজকোর্টে উপস্থিত হয়েছিলেন।
মামলাটির চার্জশিট দাখিল হওয়ার পর ২১টি ধার্য তারিখের মধ্যে এর আগে তিনি দুই বার আদালতে হাজিরা দেন।
কিন্তু সর্বশেষ ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে মুচলেকা দেন। আইনজীবীর মুচলেকা অনুযায়ী ওই দিন ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেইন খালেদা জিয়ার উপস্থিতিতে ১১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২ এমআই/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|