banglanews24.com Logo

মালয়েশিয়ায় যেতে প্রথম ধাপে ১১৭৫৮ জন নির্বাচিত

23 Jan 2013   06:54:30 PM   Wednesday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি পর্যায়ে মালয়েশিয়ার যাওয়ার জন্য প্রথম ধাপে নির্বাচিত হয়েছেন ১১ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ১০ হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

নির্বাচিতদের মধ্যে বরিশাল বিভাগের ৭৬২ জন, খুলনা বিভাগে ১হাজার ২৭৯ জন, সিলেট বিভাগের ৮৭৩ জন, ঢাকা বিভাগে ৩হাজার ৬৪৬জন, রাজশাহী বিভাগে ১হাজার ৫৫১জন, চট্রগ্রাম বিভাগে ২হাজার ২৮৭ জন  ও রংপুর বিভাগের ১ হাজার ৩৬১ জন কর্মী রয়েছেন। তবে সারাদেশের ৬টি ইউনিয়ন থেকে কোনো নিবন্ধন করা হয়নি।

নির্বাচনী বাছাইয়ের পর্ বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিফ্রিং সেন্টারে এ তথ্য জানানো হয়।এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং  জনশক্তি রফতানি কর্সংস্থান প্রশিক্ষণ ব্যুরোর(বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার উপস্থিত ছিলেন।

নির্বাচিতদের তালিকাসহ করণীয় তথ্য www.g2g.bmet.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া যারা নির্বাচিত হয়েছে সন্ধ্যার মধ্যে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হবে।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য এটা একটি মাইলফলক। অনলাইনে লটারির মাধ্যমে নিবন্ধন একটি স্বচ্ছ ও নিরাপদ পদ্ধতি। এই পদ্ধতিতে দালালের কোনো প্রভাব নেই। এমনকি আমি মন্ত্রী হয়েও কাওকে আগে পরে বিদেশে পাঠাতে পারবো না। আপনারা বাড়তি টাকা খরচ করবেন না এবং অহেতুক কাউকে বাড়তি টাকা দেবেন না।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকেরা যাতে মর্যাদার সঙ্গে অভিবাসিত হয় এবং নিরাপদে বিদেশে যেতে পারে এবং চুক্তি শেষ করে যাতে মর্যাদার সঙ্গে দেশে আসতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। অশিক্ষিত, অল্পশিক্ষিত বা গ্রামের নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হয় এই জন্য আমরা অনলাইনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে শেষ করেছি।

সব জনগণকে এখানে আনা সম্ভব নয় সেই জন্য মিডিয়ার সামনে লটারি করা হচ্ছে যাতে এটি প্রশ্ন বিদ্ধ না হয়।

যারা বাদ পড়বেন তারা হতাশ হবেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, ৩ধাপে পর্যায়ক্রমে ৩০ হাজার কর্মী মালয়েশিয়াতে পাঠানো হবে।

মন্ত্রী আরো বলেন, মালয়েশিয়া সরকার তাদের দেশের কৃষিক্ষেত্রে কাজ করানোর জন্য আমাদের দেশের শ্রমিকের চাহিদা ব্যক্ত করেছেন।

বুধবার বেলা তিনটার দিকে সরকারিভাবে মালয়েশিয়া যেতে লটারির মাধ্যমে ১০ হাজার জনের বাছাই প্রক্রিয়া শুরু হয়।
সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে এ লটারি শুরু হয়।

মালয়েশিয়া যেতে প্রাথমিক পর্যায়ে ১৪ লাখেরও বেশি মানুষকে ইউনিয়ন পর্যায় থেকে বাছাই করা হয়। পরে বিভাগীয় পর্যায়ে লটারির মাধ্যমে ৩০ হাজার জন নির্বাচিত হন। এদের মধ্যে থেকেই বুধবার ১১হাজার ৫৫৮জনকে বাছাই করা হলো। এর মধ্য থেকে প্রথম ধাপে ১০হাজার ব্যক্তি মালয়েশিয়ায় যাবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী, জিটুজি (সরকার থেকে সরকার) প্রক্রিয়ায় কর্মী পাঠানো হচ্ছে।এরা মাত্র ৪০হাজার টাকায় মালয়েশিয়া যেতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩
জেপি/এমআইএস/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

প্রথম ১০ হাজার জনের বাছাই চলছে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত