banglanews24.com Logo

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিশু আহত

20 Mar 2012   08:12:17 PM   Tuesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশের গুলিতে রাব্বী নামে আড়াই বছরের এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার কুষ্টিয়া পুলিশ লাইনসংলগ্ন চাঁদমারীতে পুলিশের বাৎসরিক ফায়ারিং ক্যাম্প চলাকালে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের ফায়ারিং ক্যাম্প থেকে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হরিপুরের ফারাজীপাড়া রাজ্জাক আলীর শিশু পুত্র রাব্বীর পিঠে বিদ্ধ হয়।

তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। তার অবস্থা আশংকামুক্ত বলে জানান চিকিৎসকরা।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহত শিশুর অবস্থা গুরুতর নয়। ঘটনার পর পরই ফায়ারিং ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়েছে।

৩ মার্চ ফায়ারিং ক্যাম্প শুরু হয় বলে পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

প্রতিবেদন: শরীফ বিশ্বাস
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত