banglanews24.com Logo

৯৬ কার্যদিবস পর ডিএসইর লেনদেন ১১শ’ কোটি টাকা ছাড়ালো

16 Sep 2012   11:00:18 AM   Sunday BdST

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৬ কার্যদিবস পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের পরিমাণ ১১শ’ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচক।  

এদিন লেনদেন শেষে ডিএসইতে ২০২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১৩৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১ হাজার ১৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগে গত ১৬ এপ্রিল লেনদেন হয়েছিল ১ হাজার ১২০ কোটি টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৮৮৬ কোটি টাকা।

রোববার লেনদেনের শুরুতে ডিএসইর সূচক বাড়ে। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৬ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে ১০টা ৪০ মিনিটে ৫৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার  ৪৮৪, পৌনে ১১টায় ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৯ পয়েন্টে, সোয়া ১১টায় ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৫ পয়েন্টে, দুপুর ১২টায় ১১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪২ পয়েন্টে, ১টায় ৯৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে, দেড়টায় ১১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৬ পয়েন্টে, ২টায় ১১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৬ পয়েন্টে স্থির হয়।
 
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে উন্নীত হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তীত রয়েছে ১২টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা  করে - সায়হাম কটন মিলস, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, তিতাস গ্যাস, জিপিএইচ ইস্পাত, আরএন স্পিনিং, আমরা টেকনোলজি, কেয়া কসমেটিকস ও লংকাবাংলা ফাইন্যান্স।

অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ২৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৮৮৫ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে মোট ১১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সম্পাদনা :  নজরুল ইসলাম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত