|

ঢাকায় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা শুরু
31 May 2012 01:35:54 PM Thursday BdST
স্পেশাল করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা-২০১২। বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবম টুকি, ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, আসামের বাণিজ্য মন্ত্রী গৌতম রায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ ও আইবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।
তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং সহায়তা করছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘ভারতীয়রা বাণিজ্য প্রসারে বাংলাদেশের এই মেলাকে বেছে নেওয়ায় আমি খুবই খুশি। এই মেলার মাধ্যমে দু’দেশের সম্পর্ক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে।’
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘ভারতের সঙ্গে আমরা ব্যবসায়িক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চাই।’ মন্ত্রী ভারতীয় ব্যবসায়ীদের সরাসরি কিংবা স্থানীয় ব্যবসায়িদের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবম টুকি বলেন, ‘অরুণাচলে জলবিদ্যুৎ তৈরির বিশাল সুযোগ রয়েছে।’ মুখ্যমন্ত্রী জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশিদের অরুণাচলে বিনিয়োগের আহ্বান জানান।
আব্দুল মাতলুব আহমেদ বলেন, ‘এ ধরনের মেলার ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে। সেই সঙ্গে ভারতের বিনিয়োগ আসবে। বিগত দুই বছর মেলা আয়োজনের ফলে দিল্লির সঙ্গে ঢাকার বন্ধুত্ব মজবুত হয়েছে।’
মেলায় ভারতের ১৬টি ও বাংলাদেশের ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ৩৩টি স্টল ও ৮টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। মেলা উপলক্ষে একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকা সফর করছে।
বৃহস্পতিবার থেকে শনিবার প্যান প্যাসিকি সোনারগাঁও হোটেলের বল রুমে মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এদিন দুপুর আড়াইটায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে উত্তর-পূর্ব ভারত-বাংলাদেশ বাণিজ্য সংলাপ। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ও ভারতের সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও সংবাদ মাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ৩১, ২০১২ আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|