banglanews24.com Logo

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

17 May 2012   02:35:41 AM   Thursday BdST

পাটগ্রাম প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিল চন্দ্র রায় (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার ভাই অনুকূল চন্দ্র রায় (৩৮) আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। আহত অনুকূল চন্দ্রকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে অনিল চন্দ্র রায় ও বড় ভাই অনুকূল চন্দ্র রায় বাড়ীর পার্শ্ববর্তী ধান ক্ষেতের সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। পাম্পের তার গুটিয়ে নেওয়ার সময় অনিল চন্দ্র রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার বড় ভাই অনুকূল চন্দ্র রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাংলানিউজকে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ১৭, ২০১২
প্রতিবেদন: মোয়াজ্জেম হোসেন / সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত