|

রামুর বাঁকখালী নদীতে বিষ দিয়ে মাছ শিকার
25 Oct 2012 08:44:46 AM Thursday BdST
নুপা আলম, জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে বিষ দিয়ে মাছ শিকার করা হয়েছে। নদীর বিশাল এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে পড়লে সর্বত্র মাছের মড়ক দেখা দেয়। এসব মাছ ধরার জন্য হুমড়ি খেয়ে পড়ে শিশুসহ হাজার-হাজার নারী পুরুষ।
বুধবার বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে।
রাজারকুল ইউনিয়নের পূর্বরাজারকুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোছন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে বাঁকখালী নদীর উজানে একটি সংঘবদ্ধ চক্র বিষ দিয়ে মাছ শিকার করে। ভোরে লোকজন নদীর সর্বত্র মাছের মড়ক দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে এলাকার উৎসুক হাজার-হাজার নারী-পুরুষ বিভিন্ন প্রকার জাল, মশারি, গামছা নিয়ে মাছ ধরার জন্য নদীতে নেমে পড়ে।
বুধবার বাঁকখালী নদীর অফিসেরচর, জুলেখারপাড়া, চরপাড়া, নাশিরকুল, শিকলঘাট, ফকিরাবাজার এলাকায় শিশুসহ হাজার-হাজার নারী-পুরুষকে জাল, মশারি, গামছা নিয়ে মাছ ধরতে দেখা গেছে। এদের কয়েকজন জানান, শুধু জাল বা মশারি উজানে ধরে রাখলেই হয়। বিষক্রিয়ায় আক্রান্ত মাছ দুর্বল হয়ে পানির সামান্য স্রোতের ভেসে এসে আটকে পড়ে।
অফিসেরচর গ্রামের বাসিন্দা দি লার্নার্স হোম নামের একটি শিক্ষামুলক সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ সরওয়ার বাংলানিউজকে জানান, বিষ প্রয়োগের কারণে ছোট-বড় সব প্রজাতির মাছই মারা যাচ্ছে।
এভাবে মাছ নিধন করায় ওই নদীতে মাছের আকাল দেখা দেবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য মুফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ কাজটি যারা করেছে তারা অমানুষ। এভাবে মাছ নিধনের কারণে মাছ শূন্য হবে বাঁকখালী নদী। গত বর্ষা মৌসুমে এভাবে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছিলো।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বাংলানিউজকে জানান, বিষয়টি তিনি দেখবেন।
বাংলাদেশ সময় : ২২২৯ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১২ প্রতিনিধি/ জেডএম
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|