banglanews24.com Logo

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

05 Jul 2012   08:32:34 PM   Thursday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার অ্যাকসেস রোডে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মোঃ মুসলেম উদ্দিন (২৮) নিহত হয়েছেন।

নিহত মুসলিম উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকার মৃত কাজী আঃ মালেকের পুত্র। নাসিরাবাদ হাউজিং সোসাইটির পিনাকল চার্টার্ড কলেজের শিক্ষকতা করতেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগ্রাবাদের সিঙ্গাপুর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ডিউটি অফিসার এসআই আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে হালিশহর থেকে ছেড়ে আসা সেনাবাহিনীর একটি ট্রাক মোটর সাইকেল আরোহী কলেজ শিক্ষক মুসলিম উদ্দিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এস আই আমিনুল।

বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমবিএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত