banglanews24.com Logo

ছাতক-সিলেট সড়কে পানি: যান চলাচল বন্ধ

27 Jun 2012   02:44:23 AM   Wednesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: পাহাড়ি ঢলে পানি বন্দি হয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টা থেকে সুনামগঞ্জের ছাতক-সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে ।

বিষয়টি নিশ্চিত করে ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর থেকে পানি বৃদ্ধি পেয়ে ছাতক পেপার মিলের সামনে থেকে প্রায় ৩ কিলোমিটার ছাতক-সিলেট সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ১০টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টায় সুরমা নদীতে পানি উন্নয়ন বোর্ডের মিটারে ৮.৯১ মিটার পানি প্রবাহিত হচ্ছে।

নিয়ন্ত্রণ কক্ষ আরও জানায়, জুন মাসে সুরমা নদীতে ৮.২৫ মিটার পানি স্বাভাবিক থাকবে। তবে এর উপরে হলেই বিপদসীমা অতিক্রম করবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী ড. মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায়  সুনামগঞ্জে গড় বৃষ্টিপাত ৩২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, কুশিয়ারা নদীর উজানে অমলসিদ নামক স্থানে একদিনে আশঙ্কাজনক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে। এ পানি সুরমায় প্রবেশ করলে সুরমার পানি আরও বৃদ্ধি পাবে।

সুনামগঞ্জে জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বাংলানিউজকে জানান, রাত ১০টা পর্যন্ত ছাতক এবং দোয়ারা বাজার উপজেলার নিম্নাঞ্চলের কিছু অংশে বন্যা পরিস্থিতি  সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘন্টা, জুন ২৭, ২০১২
প্রতিবেদন:শাহজাহান চৌধুরী/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরু এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত