banglanews24.com Logo

দিনাজপুরে ঢিলেঢালা হরতাল, আটক ১৩

17 May 2012   12:46:42 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: বিএনপিসহ ১৮ দলের ডাকা বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে দিনাজপুর।

হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন অভিযোগে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও অন্যান্য স্থানগুলোতে দোকানপাট খোলা রয়েছে।

সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

হরতালের ফলে শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বাইরের সড়কগুলোতে ট্রাক, মাইক্রোবাস, কার চলাচলও স্বাভাবিক।

সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে কোনো মিছিল বের করতে পারেনি বিএনপি ও সমমনা দলগুলো। সকাল ১১টায় যুবদল দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে মিছিলটি সামান্য দূরে স্টেশন রোডে   পৌঁছুলে পুলিশ তাতে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে হরতালে নাশকতামূলক কর্মকা- চালাতে পারে এমন অভিযোগে বিএনপি-জামায়াতের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দিনাজপুরে ৫ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৩ জন ও বিরামপুর ২ জন।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বাংলানিউজকে জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ১৭, ২০১২
সানি সরকার / সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত