banglanews24.com Logo

বিশ্বভারতীর শ্রীনিকেতনে ভারত-বাংলাদেশ আর্ট ওয়ার্কশপ

03 May 2012   03:33:12 PM   Thursday BdST

কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে ভারত-বাংলাদেশের চিত্রশিল্পীদের নিয়ে একটি আর্ট ওয়ার্কশপ শুরু হয়েছে। বুধবার শুরু হওয়া এ ওয়ার্কশপে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে দুই দেশের ১৫ জন শিল্পী অংশ নিয়েছেন।

এই কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন কাইয়ুম চৌধুরী, মাহমুদ হক, আবদুল কাইয়ুম, রফিকুন নবী, পাহেরা চৌধুরী, পাপিয়া ইসলাম, আবদুস শাকুর, ফরিদা জামান, সুবীর চৌধুরী ও মুহম্মদ মনিরুজ্জামান।

ভারত থেকে অংশ নিয়েছেন পঙ্কজ পানোয়ার, গৌতম দাস, দিলীপ মিত্র, প্রশান্ত সাহু এবং অর্ঘ্যপ্রিয় মজুমদার।

মুহম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এই আর্ট ক্যাম্প দু’দেশের সর্ম্পককে আরো অটুট করবে। সরকারি উদ্যোগ এই ক্যাম্পে শিল্পীদের মধ্যে আদান-প্রদানের ভালো সুযোগ ঘটে।

ভারতের সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে আগামী ৫ মে পর্যন্ত এই আর্ট ওর্য়াকশপ চলবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত