![]() এমইএস কলেজছাত্রলীগের দু`গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২, আটক ১02 Oct 2012 01:09:40 PM Tuesday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট চট্টগ্রাম: নগরীর বেসরকারি ওমরগণি এমইএস কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু`গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলায় সানি নামে এক ছাত্রলীগ কর্মী ও পথচারী আফছার (২২) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সাকলাইন মোহাম্মদ নামের ১ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, `হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ক্যাম্পাসে এবং আশাপাশের এলাকায় পুলিশ মোতায়েন আছে।` খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বাংলানিউজকে জানান, সংঘর্ষের সময় সাকলাইন মোহাম্মদ (২০) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||

20121002092146.gif)