banglanews24.com Logo

মানুষকে বুঝতে পারে কুকুর

12 Feb 2013   06:02:44 PM   Tuesday BdST

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানুষের মতই অন্যের মানসিকতা, আবেগ ও দৃষ্টিভঙ্গিকে অনুধাবন করতে পারে কুকুর। পোষা কুকুর তাদের মালিকের আচরনের প্রকাশভঙ্গি দেখেই তার মনোভাব বুঝে নিতে পারে।

কোন কাজটা করলে মালিক খুশি হবে বা বিরূপ আচরণ করতে পারে তা খুব ভালোই বোঝে এ চার পা ওয়ালা প্রাণীটি।

সম্প্রতি কুকুরের বোধশক্তির ওপর এক গবেষণা করা হয়।৮৪ টি কুকুরের ওপর এই পরীক্ষা চালানোর মাধ্যমে খুঁজে বের করা হয় যে মানুষের আচরণের সঙ্গে কুকুর কিভাবে খাপ খাইয়ে নেয়।

গবেষনায়, একটি ঘরে খাবার রেখে সেখানে মালিকের সঙ্গে কুকুরটিকে থাকতে দেয়া হয়। দেখা গেছে যে মালিক বাতি নিভিয়ে দেয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটি সেই ঘরে রাখা খাবার চুরি করার জন্য ব্যাকুল হয়ে ওঠে যা তার জন্য নিষিদ্ধ ছিল।

এতে আরও দেখা যায়, অন্ধকারে কুকুর মনেও রাখে না যে তার মালিক ঘরে রয়েছে। কারণ সে বুঝতে পারে যে অন্ধকারে তাকে কেউ দেখতে পাবে না।

বাংলাদেশ সময়:১৬৪৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩

সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত