banglanews24.com Logo

মঙ্গলবার সাকিবদের নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার

28 May 2012   04:34:56 PM   Monday BdST

কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: আইপিএল জয়ী নাইট রাইডার্স টিমকে নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে সরকারের তরফ থেকে সাকিবদের খোলা জিপে শহর পরিক্রমা করানো হবে।

সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা দেন।

তিনি এদিন বলেন, ‘ইডেনে মঙ্গলবার সকাল ১১টায় নাইট দলকে সরকারের তরফ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নাইট বাহিনীকে অভ্যর্থনা জানাবেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ ববি হাকিম।’

তার আগে হাজরা মোড় থেকে ক্রিকেটারদের খোলা জিপে শোভাযাত্রা সহকারে মহাকরণে নিয়ে আসা হবে। সেখানেই কাপ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শাহরুখ ও তার দলবল। মহাকরণ থেকে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে ইডেনে। সেখানে রয়েছে এক ঘণ্টার অনুষ্ঠানও।

ইডেনে অনুষ্ঠান দেখার জন্য এদিন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ইডেনে সংবর্ধনা অনুষ্ঠান দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। তবে প্রতিটি জেলা থেকে আগত ক্রিকেটপ্রেমীদের আলাদা আলাদা গেট দিয়ে মাঠে ঢোকানোর ব্যবস্থা করা হবে।’

প্রসঙ্গত, এদিনই সন্ধ্যায় শহরে পা রাখছে আইপিএল বিজয়ীরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত