banglanews24.com Logo

বনগাঁয় ১১ বাংলাদেশি গ্রেফতার

23 May 2012   01:13:05 PM   Wednesday BdST

কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা : বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করার দায়ে ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রেল পুলিশ। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁ থেকে এদের আটক করে রেল পুলিশ।

জিআরপির ওসি কৃষ্ণপদ মালাকার জানিয়েছেন, এরা বনগাঁ স্টেশন থেকে কলকাতায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এদের বয়স  ২১ থেকে ২৬ এর মধ্যে।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা মাথাপিছু ১ হাজার টাকার বিনিময়ে বিনা পাসপোর্টে দালালের সাহায়তায় বেনাপোল সীমান্ত পেরিয়ে বনগাঁয় আসে। তাদের বাড়ি কুমিল্লা ও যশোর জেলায়।

গ্রেফতারকৃতরা আরো জানিয়েছে, মধ্যপ্রদেশের রায়পুর শহরে রাজমিস্ত্রির সহকারীর কাজ করার জন্য এসেছে। এদিন তাদের কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে রায়পুর যাওয়ার কথা ছিল।

অবৈধভাবে ভারতে প্রবেশ করার আইনে পুলিশ তাদের বিরুদ্ধ মামলা করছে।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত