banglanews24.com Logo

হরতালে সূচক কমেছে ডিএসই`তে

18 Feb 2013   04:07:45 PM   Monday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে।

সোমবার ডিএসইতে সাধারণ মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই‌ এক্স সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৫ পয়েন্টে।

এদিন মোট আর্থিক লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৬৪ লাখ টাকা যা আগের দিনে ছিল ৪৫৩ কোটি টাকা। এরে আগে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয় ৫৫২ কোটি টাকা। তবে চলতি সপ্তাহের প্রথম দুই দিনে সূচক নিম্নমুখী হওয়ায় লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।

এদিকে হরতালের দিনেও ডিএসইতে নির্ধারিত সময়ে সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় এবং সকাল থেকে সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে দুপুরের পর থেকে সূচক কমতে শুরু করে যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

সোমবার ডিএসই`তে লেনদেনের শীর্ষে ওঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল, ইউনিক হোটেল, কেপিসিএল, আরএন স্পিনিং, বেক্সিমকো, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট, সামিট পাওয়ার।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হচ্ছে- পূরবী জেনারেল, সামিট অ্যালায়েন্সপোর্ট, ওরিয়ন ইনফিউশন, সাফকো স্পিনিং, সামিট পূর্বাঞ্চল, বিচ হ্যাচারি, কেপিসিএল, জিবিবি পাওয়ার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, সামিট পাওয়ার।

দর কমার শীর্ষে ওঠে আসা কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট্রোলিয়াম, আইসিবি ২য় এএমসিএল, মুন্নু স্টাফলার, অ্যারামিট সিমেন্ট, সমরিতা হসপিটাল, ইসলামী ফাইন্যান্স, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, প্রগতি লাইফ, উত্তরা ফাইন্যান্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৫ পয়েন্টে। এদিন মোট আর্থিক লেদেন হয়েছে ৫২ কোটি টাকা। লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৩টির কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর।   

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জেএনএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত