banglanews24.com Logo

জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান গ্রেফতার

20 Sep 2012   12:24:20 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সাংসদ মাওলানা মুহাম্মদ আবদুস সুবহানকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা সংস্থা।

এই সময় আবদুস সুবহানের দুই ছেলে মুজাহিদ (৩০) ও নেসার আহম্মেদ নান্নুকেও (৩১) গ্রেফতার করা হয়। পরে মুজাহিদকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা সুবহানকে প্রথমে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা এলাকায় রাখা হয়। পরে সেখান থেকে বিকেল সাড়ে ৩টার দিকে সুবহান ও তার ছেলে নান্নুকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মওলানা মুহাম্মদ আবদুস সুবহান ২০০১ সালে পাবনা-৫ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিয়া বাংলানিউজেক জানান, পাবনা থানার একটি মামলায় মাওলানা আবদুস সুবহান ও তার ছেলে নান্নুকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের পরবর্তীতে কোথায় নিয়ে যাওয়া হবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল ও আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত