banglanews24.com Logo

জয়পুরহাটে সিবিও সদস্য, সাংবাদিকদের সঙ্গে এমএমসির মতবিনিময়

12 Apr 2012   05:27:00 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: কম্যুনিটি বেজ অরগানাইজেশন (সিবিও) সদস্য ও জয়পুরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করেছে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)।

বেলা ১১টায় জেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক।

এ সময় বক্তব্য রাখেন- এমএমসির রাজশাহীর আঞ্চলিক কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মোস্তাকিম ফাররোখ, মাজেদুর রহমান, বাংলানিউজের জয়পুরহাট প্রতিনিধি আবদুল আলীম ম-ল, মাশরেকুল আলম, আবু মুসা, সিবিও সদস্য অনিতা রানী প্রমুখ।

সভায় স্থানীয় সরকারের কাছ থেকে বিভিন্ন ইস্যুতে জনগণের অধিকার আদায় ও সচেতনা বৃদ্ধির ওপর গুরত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

প্রতিবেদন: আবদুল আলীম মণ্ডল
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত