![]() হ্যারিকেন আইজ্যাক আতংক যুক্তরাষ্ট্রের ৪ স্টেটে29 Aug 2012 03:32:50 AM Wednesday BdST
লাবলু আনসার, বিশেষ সংবাদদাতা নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর হ্যারিকেন ক্যাটরিনা আঘাতের ঠিক সপ্তম বর্ষপূর্তির দিনেই আঘাত করতে আসছে হ্যারিকেন আইজ্যাক। তবে জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিনে একে ততটা মারাত্মক বলে মনে করা হয়নি। এটি এক নম্বর ক্যাটাগরির হ্যারিকেন হিসেবেই স্থানীয় সময় বুধবার ২৯ আগস্ট সকালে লুইঝিয়ানায় আঘাত করবে। ২৮ আগস্ট অপরাহ্নে এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ মাইল। এটি ফ্লোরিডার উপকূলীয় অঞ্চল অতিক্রম করছে ঘণ্টায় ২৫/৩০ মাইল বেগে। এর প্রভাবে ঝড়-বৃষ্টি চলছে ফ্লোরিডায়। অঙ্গরাজ্যে ৪হাজার ১৫৮ জন ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এবং উপসাগরীয় এলাকার কারাগার থেকে কয়েদীদের সম্ভাব্য উঁচু স্থানের কারাগারে স্থানান্তর করছেন বলেও জানান তিনি। এদিকে হ্যারিকেনের তীব্রতা বাড়তে থাকায় ২৮ আগস্ট সকালে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট বরাক ওবামা এক ভাষণে বলেছেন, ফ্লোরিডা, লুইঝিয়ানা, আলাবামা এবং মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অঙ্গরাজ্য প্রশাসনের গৃহিত পদক্ষেপের পরিপূরক সবকিছু করা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন থেকে। তিনি বলেন, ফেডারেল ইমার্জেন্সী অথরিটি কাজ করছে ঐসব এলাকার প্রশাসনের সাথে। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাবার জন্যে প্রস্তুত থাকতে হবে। ওবামা বলেছেন, স্থানীয় প্রশাসনের নির্দেশ অবজ্ঞার অর্থ হবে নিজেকে বিপদে ফেলা। উল্লেখ্য, ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনা আঘাতের আগে বুশ প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ উঠেছিল। সে দিকে খেয়াল রেখেই ওবামা যে কোন ক্ষতির আশংকা জোরালোভাবে প্রতিহত করতে বদ্ধপরিকর। এদিকে ৭ বছর আগে হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে ক্ষতবিক্ষত নিউঅর্লিন্স সিটিতে এবার বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই সিটির সকল নাগরিককে বাড়ি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। কিউবা থেকে ফ্লোরিডা হয়ে হ্যারিকেন ক্যাটরিনা লুইঝিয়ানায় প্রবেশ করছে। এরপর এটি আলাবামা, মিসিসিপি এবং আরকানসাসে আঘাত করতে পারে। এর গন্তব্য হচ্ছে মিজৌরী, ইলিনয় হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়া। আবার কেউ কেউ সরকারি আশ্রয় শিবিরে ছাঁই নিয়েছেন বলে ২৮ আগস্ট বিকেলে প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে। এদিকে ফ্লোরিডার টেম্পা বে- এলাকায় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের কার্যক্রম ২৮ আগস্ট অপরাহ্নে শুরু হয়েছে। এটি হবার কথা ২৭ আগস্ট। হ্যারিকেন আইজ্যাকের আতংকে সোমবারের কার্যক্রম বাতিল করা হয়। এই সম্মেলনের সংবাদ কভার করছেন উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ‘ঠিকানা’র প্রেসিডেন্ট সাঈদ-উর রব। তিনি বাংলানিউজকে জানান, কনভেনশন উপলক্ষে যে ধরনের আনন্দ-উদ্দীপনা থাকা উচিত তার পরিলক্ষিত হচ্ছে না। হ্যারিকেন আইজ্যাকের কারণে এক ধরনের বিষন্নতা সকলের মধ্যে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় কনভেনশনে অনেক স্টেটের লোকজন আসতে পারেন নি । তবে মানবাধিকার সংস্থাগুলো ঝড়-বৃষ্টির মধ্যেই তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
