banglanews24.com Logo

মাসুদ খানের কবিতা

আরণ্যক

17 Aug 2012   04:17:59 PM   Friday BdST

মাসুদ খান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগ্বিভূতির বনে আগুন লাগিয়ে
বাক্যে বাক্যে দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে
এগিয়ে চলেছ হে বাক্সিদ্ধা-
ডাকসিদ্ধা ডাকাতিনী তুমি
আরোহিণী তুমি এক আরণ্য অশ্বিনীর।

তুড়ি দিতে দিতে খুব দ্রুত চলে যাও
মুহূর্তে মুহূর্তে কত মোম-আগুন সম্পর্ক ফোটাও
আসা ও যাওয়ার পথে
পঙ্ক্তিপ্রবাহের মাঝে ফাঁকা জায়গাজুড়ে
গুচ্ছ-গুচ্ছ জ্যোৎস্না জ্বালিয়ে রেখে হয়েছ উধাও-  
দীপালিনী ওহে, স্নিগ্ধ বন্য দীপালির।
স্নাতকিনী তুমি, খর জংলি স্রোতস্বীর।

জ্যোৎস্নার আগুনে জ্বলে জ্বলে যায় বন, মন, দেহ
কথার আতসে জ্বলে পুড়ে ছাই মগজমজ্জাস্নেহ...

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত